রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ২৪৮ রোগী—ডেঙ্গুতে চাপে জনস্বাস্থ্য ব্যবস্থা!
অনলাইন ডেস্ক
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনায় ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রাজশাহীতে ১৮ জন এবং রংপুরে ৩ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে জুন মাসের প্রথম ১৭ দিনেই ডেঙ্গু কেড়ে নিয়েছে ৭ জনের প্রাণ, আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৮১ জন।
সার্বিক হিসাবে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৯২৬ জন।
রিপোর্ট অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। ডেঙ্গু আক্রান্তের এই ঊর্ধ্বগতি নতুন করে উদ্বেগ তৈরি করছে, বিশেষজ্ঞরা বলছেন—বৃষ্টির মৌসুমে সতর্কতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই।