1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব ফ্রিজ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব ফ্রিজ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত
শেখ হাসিনার হিসাব ফ্রিজ

ক্ষমতা নয়, এবার জবাবদিহির মুখে লিকুর দুর্নীতির কাহিনি!
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর নামে রাজধানীর উত্তরায় (রাজউক থেকে বরাদ্দকৃত) ১৩ লাখ ৬০ হাজার ৮০০ টাকা মূল্যের তিন কাঠা জমি এবং গোপালগঞ্জ সদরের ৩০ লাখ ১১ হাজার টাকার ১৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুটি ব্যাংক হিসাবে থাকা পাঁচ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা এবং আরেকটি সঞ্চয়ী হিসাবের পাঁচ লাখ টাকাও অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন বলে নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক রাকিবুল হায়াত আবেদনটি করেন। আবেদনে বলা হয়, হাফিজুর রহমান লিকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিক অনুসন্ধানে ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং তা নিজের দখলে রাখেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

তদন্ত চলাকালীন গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার মালিকানাধীন এসব স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। আদালতকে বলা হয়, এখনই এসব সম্পদ জব্দ ও অর্থ অবরুদ্ধ না করলে পরবর্তীতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা অসম্ভব হয়ে পড়বে, যার ফলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

মামলার স্বার্থে হাফিজুর রহমান লিকুর স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত জরুরি বলে জানায় দুদক। এর আগে ২০২৩ সালের ১৪ অক্টোবর একই আদালত হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..