1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাবি প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সাময়িক স্থগিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

রাবি প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সাময়িক স্থগিত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পঠিত
রাবি প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সাময়িক স্থগিত
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

প্রাথমিক আবেদন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বলেন, সব বিষয় সবসময় ব্যাখ্যা করে বোঝানো যায় না। যদি কারণ প্রকাশের প্রয়োজন হতো, তাহলে আমরা তা প্রকাশ করতাম।

কর্মকর্তা-কর্মচারীদের কোনো চাপ আছে কী না–এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমাদের সব ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। আপাতত আবেদন স্থগিত রয়েছে, এটিই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে পুনরায় নোটিশ করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..