1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা, মু‌খর ক্যাম্পাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা, মু‌খর ক্যাম্পাস

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত
১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা

পাঁচ মাসের অচলায়তন ভেঙে ফিরল কুয়েটে নতুন প্রাণ!
অনলাইন ডেস্ক

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় জটিল অচলাবস্থায় থাকার পর অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ফিরে পেয়েছে প্রাণ। মঙ্গলবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, আর ক্যাম্পাসজুড়ে ফিরলো শিক্ষার্থীদের পদচারণা ও স্বপ্ন।

গত ২৭ জুলাই দায়িত্ব নেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বৈঠকে বসেন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এবং আলোচনার ভিত্তিতে গৃহীত হয় যুগান্তকারী সিদ্ধান্ত—শুরু হচ্ছে ক্লাস, পাশাপাশি চলবে তদন্ত কার্যক্রম।

উপাচার্য ড. হেলালী বলেন, ‘সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে—একসঙ্গে ক্লাস ও তদন্ত চালু থাকবে। সে অনুযায়ী ২৯ জুলাই থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।’

তবে শিক্ষক সমিতি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার সম্পন্ন করতে হবে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, আপাতত ক্লাস বর্জনের কোনো সিদ্ধান্ত নেই।

এতদিনের অচলাবস্থায় নানামুখী ক্ষতির সম্মুখীন হন শিক্ষার্থীরা। এক ছাত্র বলেন, ‘শুধু পড়ালেখা নয়, মানসিক চাপেও ভুগেছি আমরা। ল্যাব, প্রজেক্ট, রিসার্চ—সব থেমে ছিল। সেশনজটে পড়ার শঙ্কায় আমরা হতাশ ছিলাম।’

তবে এখন ক্যাম্পাসে ফিরে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর ক্লাসে ফিরছি—এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। আশা করি, আবারও স্বাভাবিক গতিতে চলবে আমাদের জীবন।’

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উত্তাল হয়ে ওঠে কুয়েট। এরপর বন্ধ হয়ে যায় ক্লাস-পরীক্ষা, চলে দীর্ঘ ১৬০ দিনের স্থবিরতা। শেষমেশ, ২৯ জুলাই মঙ্গলবার সেই অচলায়তন ভেঙে শুরু হলো নতুন অধ্যায়, আর ফিরে এলো কুয়েটের প্রাণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..