1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি শুরু ৩০ জুলাই, ক্লাস ১৫ জানুয়ারি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি শুরু ৩০ জুলাই, ক্লাস ১৫ জানুয়ারি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি শুরু ৩০ জুলাই

ডিপ্লোমায় ভর্তি শুরু, দেরি না করে এখনই আবেদন করুন!
অনলাইন ডেস্ক

আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম। এতে আগ্রহীরা ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি ও ফিশারিজের পাশাপাশি দুই বছর মেয়াদি ভোকেশনাল, বিএমটি ও কমার্স শাখায় ভর্তি হতে পারবেন অনলাইনের মাধ্যমে। প্রতিষ্ঠানভিত্তিক ভর্তি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত, আর নিয়মিত ক্লাস শুরু হবে ১৫ জানুয়ারি।

গণমাধ্যমকে পাঠানো বিটিইবির পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে আবেদন করলেই শিক্ষার্থী সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত ফলাফল জানতে পারবে, যদি বেসরকারি প্রতিষ্ঠানে আসন ফাঁকা থাকে। ফলাফল জানার পর নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নিশ্চিত করতে হবে আসন। নির্ধারিত সময়সীমার মধ্যে নিশ্চায়ন না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং শিক্ষার্থী ‘কনফার্মড লিস্ট’ থেকে বাদ যাবে।

ভর্তি নিশ্চিতের পর ৭ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মূল এসএসসি মার্কশিট, তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা যাবে। তবে একাধিক প্রতিষ্ঠানে নিশ্চায়ন বা পূর্ববর্তী রেজিস্ট্রেশন বাতিল না করে আবেদন করলে সেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করতে পারবে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমান পাশ করা শিক্ষার্থীরা। আর দুই বছর মেয়াদি সরকারি এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এবং বেসরকারি এইচএসসি (বিএমটি) ও ডিপ্লোমা ইন কমার্স প্রোগ্রামে একই নিয়ম প্রযোজ্য থাকবে। ও লেভেল পাস শিক্ষার্থীদের অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ড থেকে সমমান সনদ সংগ্রহ করে আবেদন শুরুর অন্তত দুই দিন আগে বিটিইবির ২ নম্বর ভবনের ৭০৬ নম্বর কক্ষে নম্বরপত্র ও সনদের ফটোকপি জমা দিতে হবে।

বোর্ড জানিয়েছে, এবারের ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষার্থীকে খালি ফরমে ভর্তি করানোর সুযোগ থাকবে না। সকল শিক্ষাক্রমের ক্লাস শুরু হবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি (সোমবার) থেকে। শিক্ষার্থীদের ভর্তির প্রতিটি ধাপে যথাযথ নিয়ম মেনে চলতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..