1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে 'জুলাই উইমেনস ডে' উদযাপন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবিতে ‘জুলাই উইমেনস ডে’ উদযাপন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
জাবিতে 'জুলাই উইমেনস ডে' উদযাপন

জাবিতে নারী নেতৃত্বে জেগে উঠল জুলাই উইমেনস ডে!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে নতুন প্রজন্মের নারী নেতৃত্ব ও প্রতিবাদী চেতনার স্বীকৃতি দিতে ‘জুলাই উইমেনস ডে’ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ থেকে একটি র‌্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জুলাই-আগস্টের দিনগুলোতে আমাদের নারী শিক্ষার্থীরা পথ দেখিয়েছে। তাদের সাহসিকতা ও অংশগ্রহণ আন্দোলনকে বেগবান করেছে। এ সময়টিতে নারীদের অবদান স্মরণীয় করে রাখতে বৃহৎ পরিসরে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে যেসব মানবতাবিরোধী কাজ—মানবহত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে তখন সবাই একযোগে প্রতিরোধ গড়ে তুলেনি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সেই পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”

এছাড়াও সমাবেশে জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রী প্রাপ্তি তাপসী’র সঞ্চালনায় জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীরা বক্তব্য রাখেন এবং জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আলিফ আহম্মেদ সিয়ামের মা বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন হল প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..