1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এআই বিতর্কের মাঝে নতুন ভিডিওতে প্রকাশ্যে এলেন নেতানিয়াহু - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

এআই বিতর্কের মাঝে নতুন ভিডিওতে প্রকাশ্যে এলেন নেতানিয়াহু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০০ বার পঠিত
প্রকাশ্যে এলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে এআই বিতর্ক থামার লক্ষণ নেই। তার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং ভিডিওর সত্যতা নিয়ে এআইকে ঘিরে বিতর্কের মধ্যেই আবারও জনসমক্ষে উপস্থিত হয়েছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক নতুন ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এর আগে ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ নেতানিয়াহুর একটি পুরোনো ভিডিওকে ‘এআই-জেনারেটেড’ বা কৃত্রিমভাবে তৈরি হতে পারে বলে চিহ্নিত করেছিল। সেই মন্তব্য ঘিরেই আলোচনায় আসে বিষয়টি এবং পরে প্রকাশ করা হয় নতুন ফুটেজ।

গত সপ্তাহে একটি প্রেস কনফারেন্সের ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়। সেখানে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি তুলে অনলাইনে আলোচনা ছড়িয়ে পড়ে। এতে তার সুস্থতা ও জীবিত থাকা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়। কিছু ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহু হয়তো আর বেঁচে নেই এবং সরকার এআই প্রযুক্তি ব্যবহার করে তার ভুয়া ভিডিও ছড়াচ্ছে। এমনকি চ্যাটবট গ্রোকও একটি ভিডিও নিয়ে সন্দেহ প্রকাশ করে সেটিকে সম্ভাব্য ‘ডিপফেক’ বলে মন্তব্য করেছিল।

তবে রোববার (১৫ মার্চ) ও সোমবার প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু এসব ষড়যন্ত্র তত্ত্বকে উপহাস করেন। জেরুজালেমের হিলস এলাকার একটি ক্যাফেতে কফি পান করার সময় ধারণ করা ভিডিওতে তিনি বলেন, ‘আমি মরছি… তবে কফির জন্য।’ এরপর ক্যামেরার সামনে দুই হাত তুলে আঙুল দেখিয়ে বলেন, ‘আপনারা কি আমার আঙুলগুলো গুনে দেখতে চান? দেখুন, সব ঠিক আছে।’

ভিডিওতে তাকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে একটি ‘কানানাইট-ইসরায়েলি’ কুকুর দেখে তিনি সেটির জাত সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘আইডিএফ জয়ী হবে এবং আমরা নিজেদের রক্ষা করব।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..