1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরাইল থেকে নাগরিকদের সরাতে পারছে না মার্কিন দূতাবাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ইসরাইল থেকে নাগরিকদের সরাতে পারছে না মার্কিন দূতাবাস

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পঠিত
মার্কিন দূতাবাস

ইসরাইলে অবস্থানরত নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করতে অপারগতার কথা জানিয়েছে মার্কিন দূতাবাস জেরুজালেম। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সরিয়ে নিতে তারা “সহায়তা করার মতো অবস্থায় নেই।”

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অনলাইনে প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় মিশর সীমান্তসংলগ্ন তাবা ক্রসিং পর্যন্ত শাটল বাস চালু করেছে, যাতে বিদেশিরা চাইলে সড়কপথে সীমান্তে পৌঁছাতে পারেন।

তবে সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আপনি যদি এই বিকল্প ব্যবহার করে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন, যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।” ইসরাইল ত্যাগে আগ্রহীদের সুবিধার্থে এ তথ্য প্রদান করা হয়েছে বলেও জানানো হয়।

দূতাবাস আরও জানায়, মিশর সীমান্তগামী বাসে অন্তর্ভুক্ত হতে হলে মার্কিন নাগরিকদের পর্যটন মন্ত্রণালয়ের নির্ধারিত ‘ইভাকুয়েশন ফর্ম’-এর মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে।

চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সর্বশেষ নির্দেশনা মেনে চলা এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..