1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নিউইয়র্কে ছুরিকাঘাতে ৩ জনের নির্মম মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

নিউইয়র্কে ছুরিকাঘাতে ৩ জনের নির্মম মৃত্যু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত
নিউইয়র্কে ছুরিকাঘাতে
this is a collected or created picture for Janatar Jagoron news.

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৫১ বছর বয়সী রামন রিভেরা নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হামলার প্রথম শিকার ছিলেন ৩৬ বছর বয়সী অ্যাঞ্জেল লতা ল্যান্ডি। পুলিশ জানায়, তিনি সোমবার সকালে ওয়েস্ট স্ট্রিটে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি কোনো কারণ ছাড়াই হঠাৎ তার পেটে ছুরিকাঘাত করেন।

এর দুই ঘণ্টা পর, অভিযুক্ত ব্যক্তি পূর্ব স্ট্রিটে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির ওপর হামলা চালান। তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পরিবারের অনুমতি পাওয়ার পর এ বিষয়ে জানানো হবে।

হামলাকারীর তৃতীয় শিকার ছিলেন ৩৬ বছর বয়সী এক নারী। পুলিশ জানায়, ফার্স্ট অ্যাভিনিউ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই নারীর বুকে এবং বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। দ্রুত তাকে ওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়, তবে সেখানেই তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটির পেছনে কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো শক্তি কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিবারের প্রতি আইনি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..