1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৭০ টাকা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৭০ টাকা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত
একদিনে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

অনলাইন ডেস্ক ,

যশোরে কাঁচা মরিচের দামে যেন আগুন! মাত্র এক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১৭০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। শনিবার (৪ অক্টোবর) শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০–৪৫০ টাকায়, যা শুক্রবার পর্যন্ত ছিল ২৮০ থেকে ২৯০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে তৈরি হয়েছে ঘাটতি। তবে কৃষি বিভাগ দাবি করছে, এটি মরিচ উৎপাদনের ‘ট্রানজিশন পিরিয়ড’; নতুন ফসল আসা পর্যন্ত দাম কিছুটা উর্ধ্বমুখী থাকবে।

পাইকারি বিক্রেতা রানা গাজী বলেন, “দেশি কাঁচা মরিচের তীব্র সংকট। আজ পাইকারিতেই কেজি ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। যদি দ্রুত আমদানি বা এলসি না খোলে, তাহলে দাম হাজার ছুঁতে পারে।”

আরেক ব্যবসায়ী দিপু বিশ্বাস বলেন, “বৃষ্টি অব্যাহত থাকলে মরিচের ক্ষতি আরও বাড়বে। যশোর এখন পুরোপুরি আমদানিনির্ভর হয়ে পড়েছে।”

অন্যদিকে, হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে আসা গৃহিণী নাসরিন বেগম ক্ষোভের সঙ্গে বলেন, “এক দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কীভাবে দ্বিগুণ হয়? ৪০০ টাকা দিয়ে মরিচ কিনব কেমন করে? এখন রান্না করতে হলে মরিচ বাদ দিতে হবে।”

আরেকজন গৃহিণী বলেন, “সবজির বাজার তো এমনিতেই হাতের বাইরে। এখন মরিচ ৪৫০ টাকা হলে সংসার চালানো অসম্ভব। সরকার বাজার মনিটর করছে তো?”

বাজার তদারকি কমিটির সদস্য ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, “আজ সকাল থেকে দাম বেড়েছে, বিষয়টি নজরে রয়েছে। বর্ষায় দাম কিছুটা বাড়লেও কেউ যদি মজুত করে দাম বাড়ায়, আমরা ব্যবস্থা নেব।”

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন জানান, “এ বছর জেলায় ৬৬৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। ক্ষেতের বড় ক্ষতি হয়নি। এটি ট্রানজিশন সময়, ১৫–২০ দিনের মধ্যে নতুন মরিচ আসলে দাম স্বাভাবিক হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..