শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
জমির ঝগড়ায় মাদ্রাসা কর্মীর হাতে রক্ত ঝরল!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলা জেলা মনপুরা উপজেলা ঈশ্বরগঞ্জ কমিউনিটি ক্লিনিকের পাসের কিনা জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১ মহিলা এবং ৩ জন পুরুষ ।
মঙ্গলবার সকাল ৭ টায় মনপুরা উপজেলার ১ নং ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ মে ) বিকালে ভুক্তভোগী পরিবার ক্রাইম বাংলা নিউজকে কে অভিযোগ করে এমন ঘটনার বিষয়ে জানান।
আহতরা হলেন- অহিদুর রহমান হাওলাদার (৬৩) ফজলে রাব্বি (৩২), নাসরিন আক্তার (৪৫) ও অভিযুক্ত অহিদুর রহমান (৫১)মনপুরা । আহতরা মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন ।
আহত ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মনপুরা উপজেলা ১ নং ইউনিয়ন এর ঈশ্বরগঞ্জ ৬ নং ওয়ার্ড এর গ্রামের মৃত হারুনুর রসিদ হাওলাদারের ছেলে মো: অহিদুর রহমান হাওলাদার (৬৩) এবং একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে মো: অহিদুর রহমান (৫১) এর মধ্যে বেশ কিছু বছর যাবত কিনা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার (১৩ তারিখ ) সকাল ৭ টায় অহিদুর রহমান হাওলাদার ২ জন লেবার নিয়ে ওই জমিতে মাটি কাটতে যায় । এতে মাটি কাটতে বাধাঁ দেয় অহিদুর রহমান । অহিদুর রহমান হাওলাদার মাটি কাটা বন্ধ না করলে তখন অহিদুর রহমান উত্তেজিত হয়ে অহিদুর রহমান হাওলাদার এর ছেলেকে মারধর শুরু করে । ডাকচিৎকারে বাড়ির থেকে অহিদুর রহমান হাওলাদার এর ছেলে ফজলে রাব্বি, ফয়সাল ও তার বড় ভাইয়ের মেয়ে নাসরিন আক্তার এগিয়ে আসলে তাদেরকেও মেরে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহত অহিদুর রহমান হাওলাদার জানান , মনপুরা উপজেলা ঈশ্বরগঞ্জ কমিউনিটি ক্লিনিকের পাসের ১৭৭৩ দাগের ১ নং খতিয়ানের জমি টি আমার। এই জমি টি জখন জরিপ করা হয় তখন আমি জামায়াতে ছিলাম এই কারনে আমি জমিটা আমার নামে রেকর্ড করাতে পারিনি। তাই সরকার আমার জমিটা খাস খতিয়ানে চলে যায়। এই জমিটা নিয়ে আমি মামলা করেছি মামলা চলমান অবস্থায় আছে। অহিদুর রহমান হাওলাদার আরো বলেন। এই অহিদুর রহমান আমার সাথে দীর্ঘ দিন ধরে ঝামেলা করে আসছে কিন্তু তার সাথে আমার এই জমিনের কোন সম্পর্ক নেই। তার সাথে অন্য একটা জমি নিয়ে আমার সাথে ঝামেলা আছে। এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হলেও সে বিচার মানতে রাজি নয়।
আহত নাসরিন জানান আমার সাথে অহিদুর রহমান এর কোন শত্রুতা নেই মঙ্গলবার সকাল ৭ টায় আমার চাচা অহিদুর রহমান হাওলাদার তার নিজ জমিতে মাটি কাটতে গেলে( ১)অহিদুর রহমান, পিং: সিদ্দিকুর রহমান, (২)খোকন, পিং: অহিদুর রহমান ,(৩)সুমন, পিংঃআবদুল মান্নান, এসে থ্রেট পাইপ দিয়ে আমার চাচা এবং চাচাত ভাই দের কে এলো পাতারি মারধর করতে থাকে আমি চিৎকার শুনে এগিয়ে গেলে অহিদুর রহমান ও তার ছেলে খোকন আমাকে এলোপাতারি মারতে থাকে। এই বিষয়ে আমি নৌকমান্ডার এবং থানায় অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।
এব্যাপারে অভিযুক্ত অহিদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি তাদেরকে মারধর করিনি। তারাই আমাকে মারধর করেছে। জমি সংক্রান্ত বিরোধের সালিশ বিচার আমি মানলেও অহিদুর রহমান হাওলাদার মানতে চায় না। সে কাগজপত্র না দেখেই মৌখিক হিসাবেই জোরপূর্বক জমি নিতে চায়।