বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে বদলে গেল সার ব্যবসায়ীদের নেতৃত্ব চিত্র!
কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) খাগড়াছড়ি জেলা ইউনিট’র সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ মাটিরাঙ্গা উপজেলা সদরের জলপাহাড়স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনবাপী অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়।
আজ সকাল ১০ টা হতে দুপুর ১২.৩০ টা পর্যন্ত প্রথম অধিবেশন ও দুপুর ২.৩০ টা হতে ৪ টা পর্যন্ত ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক কাজল বড়ুয়ার সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাব’র সভাপতি তরুন কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএম জাহাঙ্গীর, হাজী নরুল হুদা, হাবিবুর রহমান সেলিম, জীবক চাকমা প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হাজী নুরুল হুদা চৌধুরী। এ সময় ব্যাপক আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ইং মেয়াদে এস এম জাহাঙ্গীর আলম’কে সভাপতি ও আবুল কাশেম’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি পদে- হাবিবুর রহমান, সহ সভাপতি- জীবক চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক-আবুল হোসেন রিপন, কোষাধ্যক্ষ- বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক-বিপুল বড়ুয়া, প্রচার সম্পাদক- আলী হায়দার, নির্বাহী সদস্য কাজল বড়ুয়া, ফরিদা ইয়াসমিন ও মিতা চাকমা। এছাড়া উপদেষ্টা পদে মনোনিত হয়েছে হাজ্বী নুরুল হুদা চৌধুরী, প্রিয়দর্শী বড়ুয়া, মোঃ আলমগীর হোসেন।