1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শীঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবে প্রশাসন : জেলা প্রশাসক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শীঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবে প্রশাসন : জেলা প্রশাসক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ বার পঠিত
অবৈধ দখলদার

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

জেলায় অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন, ছড়া ও নদী দখলে জড়িতদের তালিকা তৈরি করা হয়েছে ; জেলা প্রশাসন যেকোনো সময় এ সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। আজ দুপুরের দিকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এক মতিবিনময় সভায় এ কথা বলেন তিনি।

সদর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, জেলার উন্নয়ন,শান্তি-সম্প্রীতি রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। দল-মতের উর্ধ্বে ওঠে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি বলেন,জেলায় অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে কোন প্রকাত ছাড় দেয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও সেনবাহিনী পরষ্পর সমন্বয় করে কাজ করছে।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় আরও বলেন, জেলায় অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন, ছড়া ও নদী দখলে জড়িতদের তালিকা তৈরি করা হয়েছে। আমরা যেকোনো সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবো।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, এসিল্যান্ড সিরাজুম কায়সার মুনিয়া, সদর থানার (তদন্ত) পরিদর্শক সুজন কান্তি বড়ুয়া। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, বাপা’র জেলা কমিটির সভাপতি অধ্যাপক মধু মঙ্গল চাকমা ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহবায়ক খনি রঞ্জনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ,জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..