1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অগ্নিকাণ্ডে ভষ্মিভূত: প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ভষ্মিভূত: প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
অগ্নিকাণ্ডে ভষ্মিভূত

রহস্যজনক অগ্নিকাণ্ডে রাতের নিস্তব্ধতা ভেঙে ছাই হলো তিনটি ঘর!

সানাউল্লাহ্ (সুমন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবেস কর্মকারের ছেলে ডাকু কর্মকারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হঠাৎ করেই খড়ের পালায় আগুন ধরে যায়—ধারণা করা হচ্ছে কে বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের নানা মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে।

ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. তোজ্জামেল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা হতে পারে। তদন্তসাপেক্ষে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..