শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
তারেক রহমানের পক্ষে লামায় ইফতার বিতরণ: বিএনপির শক্তিশালী উপস্থিতি!
রমজানের পবিত্র সান্ধ্যক্ষণে বান্দরবানে বিএনপির হৃদয়ছোঁয়া উদ্যোগ! রবিবার, ২৯ মার্চ ২০২৫ ইং, জনাব তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান জেলার বিএনপি সদস্য সচিব জনাব মোঃ জাবেদ রেজার নেতৃত্বে লামা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিশাল ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ জাবেদ রেজা, জেলা বিএনপি নেতা মোঃ আবিদুর রহমান, পৌর বিএনপি সদস্য সচিব মোঃ শফিউল্লাহ শফি, জেলা জাসাস সভাপতি এডভোকেট মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মোঃ বেলাল, চট্টগ্রাম বিভাগ ছাত্রনেতা মোঃ মিজান, লামা উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আইয়ুব আলী কোম্পানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, উপজেলা জাসাস সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পৌর আহ্বায়ক মোঃ সাইফুদ্দিন, সদস্য সচিব মোঃ ইউসুফ, যুগ্ম আহ্বায়ক মোঃ বশির, আহ্বায়ক মোঃ আবুল, আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মিজান, আহ্বায়ক মোঃ জাকির, আহ্বায়ক মোঃ সাখাওয়াত, সদস্য মোঃ নাজিম, সদস্য মোঃ শাহিন মিয়া, সদস্য মোঃ জসিমসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং দলীয় নেতৃবৃন্দ।
রমজানের অনুপ্রেরণায় আয়োজিত এ মহতি কর্মসূচি বিএনপির তৃণমূল পর্যায়ের ঐক্য ও জনসম্পৃক্ততার বহিঃপ্রকাশ।