1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সীমান্তে পালানোর আগেই ধরা সাবেক এমপি আফজাল! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

সীমান্তে পালানোর আগেই ধরা সাবেক এমপি আফজাল!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পঠিত
আফজাল

চারবারের সংসদ সদস্য, শেষমেশ পুলিশের হাতে ধরা পড়লেন আত্মগোপনে থাকা আফজাল হোসেন!

রাকিব সিদ্দিক, কুলিয়ার চর

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী উপজেলা) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে শহরের সরকারি কলেজ মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, মেহেরপুর পৌর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল নাগাদ তারা মেহেরপুরে পৌঁছাবে। তখন তাদের হাতে আফজাল হোসেনকে সোপর্দ করা হবে।

থানা–পুলিশ সূত্র জানায়, আজ সোমবার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে আফজাল হোসেনের ভারতে যাওয়ার কথা ছিল। তিনি সীমান্তের একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন। তাঁর আশ্রয়দাতা মামুন হোসেন আফজাল শু কোম্পানির কর্মচারী। জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে থানায় নেওয়া হয়েছে।

আফজাল হোসেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধিক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আফজাল হোসেন প্রভাব বিস্তার করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের দুটি পক্ষের বিভক্ত হয়ে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..