1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় জেলে কার্ডের চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

মনপুরায় জেলে কার্ডের চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত
চালের স্লিপ

ভোলার মনপুরায় দরিদ্রদের জন্য চাল বিতরণে ঘটল ভয়াবহ সংঘর্ষ, ১৭ জন আহত!

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় দরিদ্রদের জন্য ১০ কেজি করে সহায়তার চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহতের খবর পাওয়া গেছে।
রোববার (২৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার পরিষদ মাঠে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, বিএনপি সমর্থিত-নয়ন, সামছু, শাকিল, কামাল, মামুন, ইব্রাহিম, সুমন, নজরুল, হারুন দালাল।

জামায়াতে ইসলামী সমর্থিত মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির।
ইসলামী আন্দোল সমর্থিত-রাকিব, রাসেল, রাশেদ, কাউছার, নোমান।

আহতদেরকে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নাসির উদ্দিন বলেন, সকালে আমরা হত দরিদ্রদের মাঝে চাল বিতরন করতেছিলাম। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমর্থকরা বৈষম্যবিরোধী মিছিল করে পরিষদের সামনে আসে। আমি তাদের সাথে কথা বলতে ছিলাম। কথা বলার মাঝে হঠাৎ হট্টগোল বাদে। এবং উপস্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর শুনে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তিতে আমরা চাল বিতরন অব্যাহত রাখি।

এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উক্ত ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..