1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাগমারায় প্রতিবন্ধী পরিবারের পাশে উপজেলা প্রশাসন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বাগমারায় প্রতিবন্ধী পরিবারের পাশে উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
বাগমারা

“স্বামী-স্ত্রীসহ ৮ সদস্যের পরিবারে ৬ জনই প্রতিবন্ধী: সহায়তার হাত বাড়ালেন উপজেলা প্রশাসন!”

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের একটি প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাগমারা উপজেলা প্রশাসন। এই পরিবারটির সদস্যদের জন্য বিশেষ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

প্রথম আলোর অনলাইনে প্রকাশিত “স্বামী-স্ত্রীসহ ৮ সদস্যের পরিবারে ৬ জনই প্রতিবন্ধী” শিরোনামের প্রতিবেদনে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদ কর্মীদের মাধ্যমে পরিবারের সমস্যাগুলোর খোঁজ খবর নেওয়ার পর তিনি সরাসরি পরিবারের উপার্জনক্ষম সদস্য রেজাউল হককে ডেকে পাঠান। রেজাউল হকের সঙ্গে আলোচনা করে, তিনি শীঘ্রই পরিবারের কয়েকজন সদস্যের জন্য হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার সকালে, রেজাউল হক উপজেলা অফিসে গিয়ে প্রতিবন্ধী পরিবারের সদস্যদের জন্য হুইল চেয়ার ও ট্রাইসাইকেল গ্রহণ করেন। শুধু এই পরিবারই নয়, আরও ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ছয়জনকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। নতুন হুইল চেয়ার পেয়ে খুশি পরিবারের সদস্যরা, বিশেষ করে আরিকুল্লাহ বলেন, “আগে ঘর ও বারান্দায় সময় কাটাতে হতো, এখন উঠান ও বাড়ির আশপাশে যেতে পারব। নিজে কিছু কাজও করতে পারব।”

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, তিনি পত্রিকার মাধ্যমে এই পরিবারের দুর্দশার খবর পান। দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে তাদের জন্য আর্থিক সহায়তা ও স্থায়ী উপার্জনের ব্যবস্থা করা হবে।

রাজশাহীর বাগমারা উপজেলার মহব্বতপুর গ্রামের এই অসহায় পরিবারটি ৮ সদস্যের, যার মধ্যে ৬ জন শারীরিক প্রতিবন্ধী। তবে তারা কখনোই জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন না। মাত্র ১১-১২ বছর বয়সে অসুস্থতার কারণে তারা পঙ্গুত্ব বরণ করেন। এখন খাদ্য এবং চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছেন। তাঁদের দেখভাল করছেন রেজাউল হক, যিনি এখনও বিয়ে করেননি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..