বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শকিং! দুই মাস ধরে ছোট বোনকে ধর্ষণ, মায়ের অভিযোগে বড় ভাই গ্রেপ্তার
হায়দার আলী মিঠু, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় আপন ১৫ বছর বয়সী বোনকে দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে বড় ভাই সুজন মন্ডল (২২) গ্রেপ্তার হয়েছেন। ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বুধবার (১৯ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেপ্তার করা হয় এবং আজ (২০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, সুজনের বাবা রঞ্জু মন্ডল প্রায় ১৩ বছর আগে মারা যান। এরপর থেকে সুজন তার মা, নানি ও বোনকে নিয়ে আশ্রয়ণ পল্লীর সরকারি ঘরে বসবাস করছিল। একসাথে একই ঘরে ঘুমানোর সুযোগে সুজন তার বোনকে বিভিন্নভাবে ধর্ষণ করে আসছিল।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তিনি মায়ের কাছে ধর্ষণের ঘটনা তুলে ধরলেও, প্রথমে তার মা বিষয়টি বিশ্বাস করেননি। তবে, পরে তিনি পাশের বাড়িতে আশ্রয় নিয়ে ঘটনাটি প্রকাশ করেন। গত মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তার ভাই সুজন আবারও ধর্ষণ করলে, ভুক্তভোগী তার মাকে জানিয়ে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং শারীরিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”