1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুর্গাপুরে গৃহবধূকে নির্যাতন করে বিষ ঢেলে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দুর্গাপুরে গৃহবধূকে নির্যাতন করে বিষ ঢেলে হত্যা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
গৃহবধূকে নির্যাতন

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূ আফরিন আকতার বৃষ্টি (২২) কে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আনোলিয়া এলাকা থেকে র‍্যাব-৫ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত গৃহবধূর শশুর আব্দুল জলিল (৫০) এবং ননদ শ্যামলী আক্তার (২৮)। পুলিশ জানায়, দুই বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় আনোলিয়া গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর আলীর সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য গৃহবধূ আফরিনকে নির্যাতন করা হতো। এরই জেরে গত শুক্রবার আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর র‍্যাব-৫ ও থানা পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনায় যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..