বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় একটি হৃদয়বিদারক ও ভয়ানক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত আবুল কালাম (৩৫) তার মা-বাবাকে শুধুমাত্র নেশার টাকার জন্য নৃশংসভাবে কুপিয়ে জখম করেছেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে, বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে এসে রাতের অন্ধকারে তার বাবা ও মাকে ধারালো দা দিয়ে একে একে কুপিয়ে গুরুতর আহত করে। আহত বাবা আব্দুর রহিম (৬৫) ও মা আমিনা বেগম (৬০) চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আবুল কালামকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম তৌফিক জানান, নেশা করতে বাধা দেওয়ার কারণেই এই হত্যার চেষ্টা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। তিনি আরও জানান, পুরো ঘটনা তদন্তের পর বিস্তারিত তথ্য উদ্ঘাটিত হবে।
এ ঘটনার পর এলাকাবাসী উদ্বিগ্ন, আর পুলিশের পক্ষ থেকে মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।