1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে একুশের শ্রদ্ধায় ঐক্যবদ্ধ জেলা পরিষদ ও প্রশাসন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

খাগড়াছড়িতে একুশের শ্রদ্ধায় ঐক্যবদ্ধ জেলা পরিষদ ও প্রশাসন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত
খাগড়াছড়িতে একুশের শ্রদ্ধা

কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি) : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও তার পরিষদের সদস্যবৃন্দ। জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামরিক ও বেসামরিক প্রশাসনের পক্ষ থেকেও বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এ সময়।

ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়েই আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই জাতীগত বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করে এ ভূ-খণ্ডের ছাত্র-জনতা। তাঁদের বীরত্ব ও দেশপ্রেম আমাদের সর্বদা প্রেরণা যোগায়।”

জিরুনা ত্রিপুরা আরও বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের সবার জন্য সর্বোচ্চ গুরুত্ববহ একটি দিন। এই দিনে আমরা যেমনিভাবে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠিক তেমনিভাবে মাতৃভূমির মর্যাদা রক্ষার জন্যও প্রতিজ্ঞাবদ্ধ হই। এ সময় শহীদদের মহান আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এ সময় প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর প্রশান্ত ত্রিপুরা, নিটোল মনি চাকমা, শহিদুল ইসলাম সুমন, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমাসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে পরপরই শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পুলিশ সুপার আরফিন জুয়েল, জেলার রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা আনসার ভিডিপি, এপিবিএন পুলিশসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..