1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নারী নেতৃত্বের জয়গান: খাগড়াছড়িতে হেডম্যান কার্বারি নেটওয়ার্ক সম্মেলন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

নারী নেতৃত্বের জয়গান: খাগড়াছড়িতে হেডম্যান কার্বারি নেটওয়ার্ক সম্মেলন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
নারী নেতৃত্বের জয়গান: খাগড়াছড়িতে হেডম্যান কার্বারি নেটওয়ার্ক সম্মেলন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি সদরস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হেডম্যান জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের চীফ রাজা দেবাশীষ রায়, মং সার্কেল চীফ’র স্ত্রী রানী উখেংচিং মারমা, আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার প্রমুখ।

সম্মেলনের প্রধান অতিথি জিরুনা ত্রিপুরা তাঁর বক্তৃতায় বলেন, কার্বারি হেডম্যানরা হচ্ছে এই পাহাড়ের প্রাণ। তারা প্রান্তিক পর্যায়ে গ্রামীণ জনপদে বসবাস করার কারণে গ্রামের বিচার-আচার ও সামাজিক সমস্যাগুলো যথেষ্ট বিচক্ষণতার সাথে সমাধানের চেষ্টা করে। গ্রামের সহজ সরল অসহায় মানুষগুলোর একমাত্র অবলম্বন হচ্ছে এ সব কার্বারি হেডম্যানরাই।

বিশেষ অতিথির বক্তৃতায় রাজা দেবাশীষ রায় বলেন, আমাদের সমাজে এখনও অনেক কুসংস্কার রয়েছে। পাহাড়ি নারীদের ছেলেদের সমান পৈতৃক সম্পত্তি লাভের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্মেলনে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালীকা ত্রিপুরা, এন আর ডি উপ-পরিচালক রওশন জাহান, নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীস প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..