1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাবেক উপাচার্যের দুর্নীতি তদন্তে ১১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সাবেক উপাচার্যের দুর্নীতি তদন্তে ১১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
সাবেক উপাচার্যের দুর্নীতি তদন্তে ১১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ
this is a collected or created picture for Janatar Jagoron news.

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিবিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের মেয়াদকালে নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ১১ শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে বক্তব্য নেবে দুদক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন তিনি।

এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামানকে দলনেতা করে আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদের দুদকে তলব করা হয়েছে।

তলব করা শিক্ষকরা হলেন- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক এ টি এম সাহেদ পারভেজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সানজানা সোবহান, সাবেক উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক মো. জুলহাস হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক নুর নুসরাত সুলতানা, সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন সাইমুম, সহকারী অধ্যাপক শিবলী ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল লতিফ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..