1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্র আন্দোলনের দুই নেতাসহ ৫ জনকে হত্যার হুমকি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ছাত্র আন্দোলনের দুই নেতাসহ ৫ জনকে হত্যার হুমকি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
ছাত্র আন্দোলনের দুই নেতাসহ ৫ জনকে হত্যার হুমকি
this is a collected or created picture for Janatar Jagoron news.

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে মহানগরের মতিহার থানায় জিডি করা হয়।

হুমকি পাওয়া নেতারা হলেন—সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির জীম। দুজনই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী।

এ ছাড়া জামিউল ইসলাম নামে রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন।
এ ঘটনায় রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দীন বাদী হয়ে শুক্রবার রাতে থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পেয়েছেন।
কমিটি হওয়ার পর ‘কারেন্ট স্টুডেন্টস অব রুয়েট’ নামে ফেসবুক গ্রুপে আজাদ আরিফিন নামের আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাঈন আর জীম। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে। রুয়েটে আর কত বছর থাকবি।

এদের একাডেমিক ডিটেইল দে সবাই। এদের একাডেমিক বহিষ্কার করা সময়ের দাবি। ’
এই পোস্টের নিচে কমেন্টে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন আইডি থেকে লেখা হয়েছে, ‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পড়। ’

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাঈন উদ্দীন বলেন, আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ফেক (ভুয়া) বলেই মনে হচ্ছে।

তবে এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। আর কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় বিষয়টি আরও সন্দেহের তৈরি হয়েছে। এ ঘটনায় তারা এরই মধ্যে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া ওই আইডির ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার জানিয়েছেন, এ ঘটনায় তারা রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এ ছাড়া সার্বিক বিষয়েও খোঁজ-খবর রাখছেন।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ওই জিডিতে ফেসবুকে হুমকিমূলক যেসব কথাবার্তা লেখা হয়েছে, সেগুলোই উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..