বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে। এই নিয়োগের মাধ্যমে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা পার্বত্য এলাকার উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ি এলাকায় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।