1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত
মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, বিশেষ ক্ষমতা আইনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিত জানাননি।

মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্রতিষ্ঠা করেন এবং ২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..