1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রুয়েটের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রুয়েটের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পঠিত
রুয়েটের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসে নিজের কক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী মাসুদ।

মৃত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহটি রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে রুয়েটের আরেক শিক্ষার্থী রাফি আল হাসান জানান, মেহেদী ভাই আমাদের স্কুলের বড় ভাই ছিলেন। তিনি জেলা সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন। ভাই খুবই আনন্দময় ও প্রাণবন্ত স্বভাবের মানুষ ছিলেন। কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন, তা আমরা কেউই বুঝতে পারছি না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। তারা এসে যা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..