1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফার্স্ট নাইটের উদযাপনে বড়াইগ্রামে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ফার্স্ট নাইটের উদযাপনে বড়াইগ্রামে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

নাটোরের বড়াইগ্রামের এক বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বড়াইগ্রামের কালিকাপুর এলাকায় প্রকৌশলী মো. শফি আহমেদের বাড়ির ছাদে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে কালিকাপুর গ্রামের ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া জোসেফ স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনতলার ছাদে বন্ধুদের নিয়ে গান-বাজনা ও খাবারের আয়োজন করা হয়েছিল। রাত সাড়ে ১১টার দিকে ইশতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দেওয়ার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায়। এরপর তার বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন।

এলাকার বাসিন্দা সাইফুর রহমান বলেন, “কালিকাপুর এলাকার প্রকৌশলী মো. শফি আহমেদের বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন চলাকালে অসতর্কতাবশত ইশতিয়াক তিনতলা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে বনপাড়ার এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ইশতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, “আমার ছেলে লেখাপড়ায় খুবই মনোযোগী ছিল। এমন একটি দুর্ঘটনায় তাকে হারাব, তা ভাবতেও পারিনি।”

বড়াইগ্রাম থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..