1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুই ব্যবসায়ী নিহত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুই ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক

মহাসড়কে গরুবাহী ট্রাক উল্টে প্রাণ গেল দুইজনের!
আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩১ শে মে শ‌নিবার দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংলাদেশ হাট এলাকার এ ঘটনা ঘটে ব‌লে জানায় পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।

নিহতরা হলেন- কু‌ষ্টিয়ার ইসলা‌মি বিশ্ববিদ্যালয় এলাকার বা‌সিন্দা রফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার খ‌বির (৪০)।

ওসি হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম প‌রিচালনা ক‌রেন।

এ সময় ট্রাকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি হারুন অর রশিদ ব‌লেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হছে। এ ছাড়া নিহতদের বিস্তারিত প‌রিচয় শনা‌ক্তে কাজ কর‌ছে পু‌লিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..