1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তারুন্যের সেমিনার ও সমাবেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তারুন্যের সেমিনার ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত
৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজ

তরুণদের কণ্ঠে জেগে উঠেছে ৩১ দফার প্রতিজ্ঞা!
বগুড়া জেলা প্রতিনিধি

তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার শহরের মমইন মিলনায়তনে এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ অনুষ্ঠানের আয়োজন করেছে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ন অবস্থায় আছে, কেউ কেউ তরুনদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তারুন্য নির্ভর দল, তরুনদের সামনে এগিয়ে নেয়ার জন্যই সেমিনার ও সমাবেশ। তারুন্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিতে চান।
এসময় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, রাজিব হাসান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বগুড়া জেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..