1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা খানজাহান আলী থানার উদ্যোগে নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে সুধী সমাবেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

খুলনা খানজাহান আলী থানার উদ্যোগে নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে সুধী সমাবেশ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে সুধী সমাবেশ

পুলিশ-জনতার ঐক্যে গড়ে উঠুক নিরাপদ ও মাদকমুক্ত খুলনা!

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার উদ্যোগে “নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে” এক ব্যতিক্রমধর্মী ও জনমুখী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল ৫টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে। থানা পুলিশের এমন উদ্যোগে প্রমাণিত হলো—শুধু আইন প্রয়োগ নয়, জনসম্পৃক্ততা ও সচেতনতা তৈরিতেও তারা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ তাজিম, থানার সেকেন্ড অফিসার আজাহার আলীসহ থানার অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক মিলনমেলা নয়, বরং এটি ছিল একটি মন খুলে কথা বলার পরিসর, যেখানে জনগণ ও পুলিশ উভয়ের প্রত্যাশা এবং দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশের প্রতি জনগণের যেমন অনেক প্রত্যাশা রয়েছে, তেমনি জনগণের প্রতিও পুলিশের কিছু প্রত্যাশা থাকে। এটি একটি দ্বিমুখী সম্পর্ক, যার মূলে রয়েছে আস্থা, সহযোগিতা ও দায়িত্ববোধ।”

তিনি বিস্তারিত তুলে ধরেন, জনগণের দিক থেকে পুলিশের প্রতি প্রত্যাশা হলো—ভদ্র আচরণ, হয়রানিমুক্ত সেবা প্রদান, দ্রুত পদক্ষেপ গ্রহণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করা। তিনি বলেন, “দুষ্টের দমন ও শিষ্টের পালনই আমাদের মূলনীতি।” অন্যদিকে, পুলিশের পক্ষ থেকেও কিছু যৌক্তিক প্রত্যাশা রয়েছে। যেমন—জনগণ যেন আইন মেনে চলে, গুজব না ছড়ায়, মিথ্যা অভিযোগ দায়ের না করে, পুলিশকে সহযোগিতা করে, নিজের হাতে আইন তুলে না নেয় এবং পরিবারের সদস্য বিশেষ করে ছেলেমেয়েদের প্রতি দৃষ্টি রাখে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, মাদক নির্মূল নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ এখন আরও কঠোর অবস্থানে রয়েছে। “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, কোনো আপোষ নয়, কোনো তদবির নয়,”—এই ঘোষণাটি ছিল অনুষ্ঠানের সবচেয়ে জোরালো ও সাফ বার্তা। তিনি বলেন, “আমরা চাই খুলনাবাসী নিরাপদ থাকুক, শিশু-কিশোররা মাদক থেকে দূরে থাকুক এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। এই কাজে আমরা জনগণের সর্বাত্মক সহায়তা চাই।”

এই সুধী সমাবেশে আলোচনার মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা ফুটে ওঠে—পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টা ছাড়া একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। থানা পুলিশ জনগণের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হতে চায়, তাদের সমস্যার কথা শুনতে চায় এবং বাস্তবভিত্তিক সমাধান দিতে আগ্রহী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..