1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জনগণের ভোটই চূড়ান্ত, বিএনপি জানে না বিকল্প ক্ষমতার পথ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

জনগণের ভোটই চূড়ান্ত, বিএনপি জানে না বিকল্প ক্ষমতার পথ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
জনগণের ভোটই চূড়ান্ত, বিএনপি জানে না বিকল্প ক্ষমতার পথ
this is a collected or created picture for Janatar Jagoron news.

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জনগণের ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প পথ বিএনপির জানা নেই। তবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় ক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ছক কষছে। আমরা দল গঠনের বিরোধী নই, তবে যদি সত্যিই রাজনৈতিক দল গঠন করতে চান, তাহলে সরকারের ছায়া ত্যাগ করুন। জনগণ কখনো ‘কিংস পার্টি’ মেনে নেবে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে গোদনাইল ২নং ঢাকেশ্বরী ইব্রাহীম টেক্সটাইল মিলস বালুর মাঠে অধ্যাপক মামুন মাহমুদের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারবে। জনগণের ভোটে গঠিত সরকারই প্রকৃত জনগণের সরকার। আমরা বরাবরই জনগণের ওপর আস্থা রাখি এবং ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার পথ আমাদের জানা নেই। শেখ হাসিনার সরকার থাকাকালীন আমাদের দুটি প্রধান দাবি ছিল—নিরপেক্ষ নির্বাচন ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। হাসিনা সরকারের পতন ঘটলেও সেই দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ষড়যন্ত্র এখনও চলতে পারে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না। ইতিহাস সাক্ষী, যারা অন্যায়ভাবে মানুষের বাড়িঘর দখল করেছে, জনগণ তাদের শাস্তি দিয়েছে। আমরা সেই ভুল থেকে শিক্ষা নিতে চাই। আমি কোনো লোভ-লালসার ফাঁদে পা দেব না, আর যারা বিএনপির রাজনীতিতে থাকতে চান, তাদেরও সৎ ও নীতিবান হতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করে দেশ চালিয়েছে। বিরোধী মত দমন করতে তারা খুন, গুমের রাজনীতি করেছে। দেশের মানুষ এমন শাসন আর দেখতে চায় না। একজন সঠিক শাসকের অন্তর মমতাময়ী হতে হয়, নিষ্ঠুর নয়। জনগণ যখন তাদের দুঃখ-কষ্ট নিয়ে শাসকের কাছে যায়, তখন শাসকের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে উল্টো পরিস্থিতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, রিয়াজুল ইসলাম রিয়াজ, দেলোয়ার হোসেন খোকন, সামছুদ্দিন শেখ, কামাল হোসেন, মাসুদুর রহমান, মোসলেহা কামাল, বাবুল প্রধান, রাকিবুল দেওয়ান, মনির হোসেন, গাজী মনির হোসেন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..