1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্ত্রী নির্যাতন নিয়ে বায়তুল মোকাররমের খতিবের দৃঢ় বার্তা - Janatar Jagoron

স্ত্রী নির্যাতন নিয়ে বায়তুল মোকাররমের খতিবের দৃঢ় বার্তা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
স্ত্রী নির্যাতন
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক মন্তব্য করেছেন যে, সমাজে অনেক পুরুষ অতি তুচ্ছ কারণে স্ত্রীদের প্রতি অন্যায় আচরণ করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের খুতবার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তিনি এ কথা বলেন।

খতিব বলেন,
“সমাজে অনেক পুরুষ অকারণে স্ত্রীদের প্রতি নির্যাতন চালান। অথচ এই নারীরাই দশ মাস গর্ভধারণ করে সন্তান জন্ম দেন এবং সেই সন্তানই তাকে বাবা বলে ডাক দেয়। এমন একজন নারীর প্রতি কীভাবে অবিচার করা সম্ভব! বিদায় হজের ভাষণে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন। নারীদের সম্মান করা প্রকৃত মুত্তাকীর পরিচায়ক।”

মুফতি আবদুল মালেক আরও বলেন, “সবসময় ঈমান ও ইনসাফের সঙ্গে জীবন যাপন করতে হবে। সর্বপ্রকার জুলুম এড়িয়ে চলতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর কোনো ধরনের জুলুম করা থেকে বিরত থাকতে হবে।”

তিনি বলেন, “যখন দেশের বিরুদ্ধে শত্রুর ষড়যন্ত্র বৃদ্ধি পায়, তখন বিভিন্ন নতুন পরিভাষার ব্যবহার শুরু হয়। এসব পরিভাষার সঠিক প্রয়োগ না হলে তা অনেক সময় ঈমানের বিরোধিতা করতে পারে। এর একটি হলো ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ঐক্য’। এর প্রকৃত অর্থ হলো—দেশের সব নাগরিকদের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে সহঅবস্থানের পরিবেশ বজায় রাখা।”

তিনি আরও বলেন, “মুসলিম সমাজে অমুসলিমদের ধর্ম পালনে কোনো বাধা নেই। তাদের ইসলাম গ্রহণে বাধ্যও করা যাবে না। তবে তাদেরও এই সমাজের কল্যাণে অবদান রাখতে হবে এবং দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না। তবে যদি কেউ এই বক্তব্য থেকে এই ধারণা করে যে সকল ধর্মই সঠিক, তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..