মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
এক মায়ের কোলে একসাথে ছয় নবজাতকের অভাবনীয় জন্ম!
অনলাইন ডেস্ক
নগরীর ন্যাশনাল হাসপাতাল লি: চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন মরিয়ম বেগম (৩০), স্বামী: নুর মোহাম্মদ, ঠিকানা: জাকির পাড়া, ঈদগাঁও, কক্সবাজার। আজ সকালে এক সঙ্গে পৃথিবীর মুখ দেখেছে তাঁদের ছয়টি নবজাতক। অভাবনীয় এই ডেলিভারিটি সম্পন্ন করেছেন ডা. নাজনিন সুলতানা লুলু, এফসিপিএস (গাইনী ও অব্স)। এই অবিশ্বাস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম, ফিজিওথেরাপিস্ট, ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম।