1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চিয়া সিড: উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক নিয়ম জেনে নিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

চিয়া সিড: উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক নিয়ম জেনে নিন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পঠিত
চিয়া সিড

শরীরের বাড়তি ওজন কমাতে কে না চায়! নিজেকে সুস্থ ও ফিট রাখতে কত কিছুই না করে থাকি। তবে ওজন কমানোর ক্ষেত্রে চিয়া সিড হতে পারে একটি কার্যকরী উপাদান। এতে প্রচুর ফাইবার থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্ষুধার অনুভূতি কমায়। পাশাপাশি এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে এবং হার্টের অসুখ, ক্যানসার ও প্রদাহজনিত রোগের ঝুঁকি হ্রাস করে।

তবে কোনো কিছুই অতিরিক্ত গ্রহণ করা শরীরের জন্য ভালো নয়। চিয়া সিডও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি এক গণমাধ্যমের প্রতিবেদনে অতিরিক্ত চিয়া সিড গ্রহণের সম্ভাব্য ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে—

অতিরিক্ত চিয়া সিড খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

🔹 পেট ফাঁপা
যদি চিয়া সিড প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়, তবে পাকস্থলীতে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। কারণ উচ্চ ফাইবারযুক্ত খাবার হজম হতে সময় নেয়।

🔹 পেটে ব্যথা
অনেকের জন্য চিয়া সিড গ্রহণের ফলে পেটে ব্যথা, অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে।

🔹 ডায়রিয়া
অতিরিক্ত ফাইবার শরীর ঠিকভাবে হজম করতে না পারলে ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

🔹 কোষ্ঠকাঠিন্য
যদি চিয়া সিড খাওয়ার পর পর্যাপ্ত পানি না পান করা হয়, তবে এটি অন্ত্রে গিয়ে ফুলে ওঠে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি করতে পারে।

🔹 বমি বমি ভাব
অনেক সময় চিয়া সিড গ্রহণের ফলে বমি বমি ভাব আসতে পারে, বিশেষ করে যদি এটি হজমে সমস্যা সৃষ্টি করে।

চিয়া সিড খাওয়ার সঠিক নিয়ম

অল্প পরিমাণে শুরু করুন
একবারে বেশি না খেয়ে প্রথমে অল্প পরিমাণ গ্রহণ করুন। প্রতিদিন এক গ্লাস পানিতে এক চা চামচ চিয়া সিড মিশিয়ে খাওয়া যেতে পারে। শরীর অভ্যস্ত হলে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো যেতে পারে।

ভিজিয়ে খান
চিয়া সিড পানির সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে না খেয়ে কয়েক ঘণ্টা পর খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। এতে এটি সহজে হজম হয়।

পর্যাপ্ত পানি পান করুন
চিয়া সিড শরীর থেকে তরল শোষণ করে বলে এটি খাওয়ার সময় প্রচুর পানি পান করা জরুরি। তা না হলে হজমজনিত সমস্যার সৃষ্টি হতে পারে।

সুতরাং, চিয়া সিড ওজন কমানোসহ নানা উপকারে এলেও তা সঠিক পরিমাণে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..