1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুশকি, চুল পড়া ও শুষ্কতা? শীতে চুলের যত্ন নিতে করণীয় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

খুশকি, চুল পড়া ও শুষ্কতা? শীতে চুলের যত্ন নিতে করণীয়

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
চুলের যত্ন

সাদিকা জাহান

শীতকালে চুলের যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এ সময় মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় খুশকির সমস্যা বেড়ে যায়, যার ফলে চুল ঝরতে শুরু করে। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, চিরুনি চালানোর সময় গুচ্ছ গুচ্ছ চুল উঠে আসে। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার পাশাপাশি চুলও প্রাণহীন হয়ে পড়ে। তাই এই মৌসুমে চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

চুলের আর্দ্রতা বজায় রাখুন: যেমন ত্বকের জন্য ময়েশ্চারাইজার জরুরি, তেমনি চুলের ক্ষেত্রেও আর্দ্রতা ধরে রাখা প্রয়োজন। চুলের সুস্থতার জন্য নিয়মিত তেল ব্যবহার করুন। নারকেল, অলিভ বা বাদামের তেল মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের উজ্জ্বলতা ফেরে।

তেল মালিশ করুন: সারা বছরই তেল মালিশ উপকারী, তবে শীতে তা আরও বেশি প্রয়োজন। চুলের শুষ্কতা কমিয়ে শক্তিশালী করতে হালকা গরম তেল ব্যবহার করুন। প্রতিদিন সম্ভব না হলে অন্তত সপ্তাহে দুই-তিনবার অবশ্যই মাথার ত্বকে তেল মালিশ করুন।

গরম ভাপ দিন: তেল মালিশের পর উষ্ণ পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন এবং সেটি মাথায় জড়িয়ে রাখুন। এই পদ্ধতিতে তেলের পুষ্টি চুলের গভীরে পৌঁছাবে এবং আর্দ্রতা বজায় থাকবে। ১০ মিনিট পর শ্যাম্পু বা স্নান করতে পারেন।

অত্যধিক গরম পানিতে গোসল নয়: শীতের সকালে গরম পানিতে গোসল করা আরামদায়ক হলেও এটি চুলের জন্য ক্ষতিকর। বেশি গরম পানি ত্বক ও চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে, ফলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

চুল রক্ষা করুন: শীতের ধুলো, ধোঁয়া ও রোদের প্রভাব থেকে চুল বাঁচাতে ওড়না, স্কার্ফ বা টুপি ব্যবহার করুন। চুল খোলা না রেখে যত্নসহকারে বেঁধে রাখলে বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা পাওয়া যায়।

অতিরিক্ত শ্যাম্পু এড়িয়ে চলুন: অনেকেই প্রতিদিন চুল ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করেন, যা শীতকালে চুলের জন্য ভালো নয়। নিয়মিত তেল ব্যবহার করলেও সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি শ্যাম্পু করা উচিত নয়, কারণ এতে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে।

এই সহজ কিছু অভ্যাস মেনে চললে শীতেও চুল থাকবে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..