1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পেটের গ্যাস ও ফাঁপার সমস্যার ঘরোয়া সমাধান: জেনে নিন সহজ উপায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

পেটের গ্যাস ও ফাঁপার সমস্যার ঘরোয়া সমাধান: জেনে নিন সহজ উপায়

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত
পেটের গ্যাস

সাদিকা জাহান

মসলাদার খাবার খাওয়ার পর অনেকেরই পেট ফেঁপে যাওয়া, পেট ফুলে থাকা বা এসিডিটির সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই মসলাজাতীয় খাবার এড়িয়ে চলেন। তবে কিছু ঘরোয়া পানীয় রয়েছে, যা এই সমস্যার সমাধান করতে পারে। চলুন, সেই উপকারী পানীয়গুলো সম্পর্কে জেনে নিই।

আদা চা

আদা হজমশক্তি বাড়াতে বিশেষভাবে কার্যকরী। এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে খাবার দ্রুত হজম হয় এবং পেট ফাঁপার সমস্যা কমে। আদা চা তৈরি করতে প্রথমে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে আদা কুচি দিন এবং ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। স্বাদ বাড়াতে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। দিনে দুই থেকে তিনবার এই চা পান করলে পেটের সমস্যা দ্রুত কমে যাবে।

হলুদ চা

হলুদে উপস্থিত কারকিউমিন হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং এসিডিটি দূর করতে সাহায্য করে। এক কাপ গরম দুধে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে তৈরি করুন হলুদ চা। চাইলে এক চিমটি গোলমরিচ, মধু ও দারুচিনি মিশিয়ে নিতে পারেন। এই চা নিয়মিত পান করলে পেটের গ্যাস ও ফাঁপার সমস্যা দূর হবে।

মৌরি চা

মৌরি পেটের যেকোনো সমস্যায় অত্যন্ত উপকারী। এক চামচ মৌরি গরম পানিতে ভিজিয়ে রেখে তাতে সামান্য চা পাতা দিন। পাঁচ থেকে দশ মিনিট পর ছেঁকে নিয়ে পান করুন। এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট ফাঁপার সমস্যা কমায়।

পুদিনা চা

পুদিনা পাতা হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপার সমস্যা দূর করে। ফুটন্ত পানিতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর চা পাতা যোগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এই চা পানে পরিপাকতন্ত্র ভালো থাকে এবং গ্যাসজনিত সমস্যা দূর হয়।

জিরা পানি

জিরা হজমে সহায়ক এবং গ্যাসের সমস্যা কমাতে কার্যকরী। এক কাপ পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে দিন। পরবর্তীতে সামান্য লবণ ও লেবুর রস মিশিয়ে পান করুন। এটি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

উপরোক্ত ঘরোয়া পানীয়গুলো নিয়মিত পান করলে পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সুস্থ থাকতে এবং হজম প্রক্রিয়া ঠিক রাখতে এগুলো খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..