মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
৪০ দিনের ইতিহাস গড়া ছুটি শেষ! আজ ফের সরব শিক্ষাঙ্গন, শিক্ষার্থীরা ফিরছে ক্লাসে প্রাণচাঞ্চল্য নিয়ে!
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের বিরতিতে ছিল দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটির পর আজ বুধবার (৯ এপ্রিল) খুলছে সব স্কুল-কলেজ।
শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয় ২ মার্চ, শেষ হয় ৮ এপ্রিল। এর আগের শুক্র ও শনিবারের (২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ) ছুটি ধরলে সর্বশেষ ক্লাস হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। ফলে পরপর ৪০ দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী জানান, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই দীর্ঘ ছুটি ছিল সব স্কুলের জন্য। সূত্র বলছে, আজ বুধবার থেকে পুরোদমে শুরু হচ্ছে ক্লাস। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠছে শিক্ষাঙ্গন।