বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
হাসপাতালে হৃদয়ের খোঁজ নিতে গেলেন রাজনীতির দুই মুরুব্বি!
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা ও সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়ে হাসপাতালে ভর্তি ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, “ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আমীরে জামায়াতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং দোয়া করেন।”
পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, “বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে সম্মানিত আমিরে জামায়াতের জন্য দোয়া করে মহান রবের কাছে তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি। আমরা তাঁর এ শুভ উদ্যোগের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।”
উল্লেখ্য, গত শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি কেবিনে অবস্থান করছেন এবং মহান আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ মঞ্চে দুইবার পড়ে যান শফিকুর রহমান। পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে সহায়তা করেন। কিছুক্ষণ পর তিনি ডায়াসে বসেই বক্তব্য শেষ করেন। পরে তাঁকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়ায় বাসায় ফিরে যান। পরে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করলে তাঁর ধমনিতে পাঁচটি ব্লক পাওয়া যায়।