1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাইলস্টোন ট্র্যাজেডি: আইমানও বাঁচল না - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

মাইলস্টোন ট্র্যাজেডি: আইমানও বাঁচল না

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি

শিশুদের কান্নায় স্তব্ধ উত্তরা, আরেকটি প্রাণ ঝরে গেল!
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশু আইমান (১০) মৃত্যুবরণ করেছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
শুক্রবার (২৫ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।
তিনি জানান, আইমান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। আজ সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার পেজে জানানো হয়, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।
এদিকে বুধবার (২৩ জুলাই) আইএসপিআর নিশ্চিত করে ৩২ জনের মৃত্যুর খবর। বৃহস্পতিবার বার্ন ইনস্টিটিউটে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটে। আর আজ মৃত্যু হয়েছে আরেক শিক্ষার্থীর। ফলে মৃতের সংখ্যা এখন বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই শিশু।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..