1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামায়াত ইসলামী আয়োজিত ৯০ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে জামায়াত ইসলামী আয়োজিত ৯০ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল

উপচে পড়া ভিড়, দারুণ উত্তেজনা আর চ্যাম্পিয়নের মুকুট—বোয়ালমারীতে জমজমাট ক্রিকেট ফাইনাল!

ইমরান মোল্লা, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জামায়াত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ড. ইলিয়াস মোল্লা ৯০ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বোয়ালমারী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচে সাতৈর ইউনিয়ন দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ঘোষপুর ইউনিয়ন।

জমজমাট এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি পুরস্কার বিতরণকালে বলেন, “আমাদের জীবনের বড় খেলাটি হল দেশ গড়া, আদর্শ সমাজ গড়া, এবং সর্বত্র সুন্দর পরিবেশ সৃষ্টি করা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। তিনি বলেন, “যারা খেলাধুলায় জড়িত, তাদের মাধ্যমেই যুব সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

ফাইনালে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন সাতৈর ইউনিয়নের শরীফ। সিরিজ সেরা হন ঘোষপুর ইউনিয়নের কিরণ এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য “টুর্নামেন্ট সেরা” হন সাতৈর ইউনিয়নের শাহিন।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. ইমরান শেখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. কামাল উদ্দীন, পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্যসম্মত বিনোদন নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..