1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দমকা হাওয়া-বজ্রপাত, শিলাবৃষ্টির শঙ্কা বাড়ছে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

দমকা হাওয়া-বজ্রপাত, শিলাবৃষ্টির শঙ্কা বাড়ছে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত
বজ্রপাত

ঘরের বাইরে শিলা কুড়াতে যাবেন না এখনই!
অনলাইন ডেস্ক

তীব্র বজ্রপাতের কবলে দেশের পাঁচ জেলা, ঘরের বাইরে শিলা কুড়াতে মানা জানিয়েছে আবহাওয়া অফিস—এমন সতর্কতা দিয়েছে সংস্থাটি।

রোববার (১১ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্ক বার্তা প্রকাশ করা হয়।

সেখানে জানানো হয়, দুপুর ৩টা ৪০ মিনিটে বজ্রপাত পর্যবেক্ষণ ব্যবস্থায় ধরা পড়ে যে, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় প্রবল বজ্রপাত হচ্ছে।

বজ্রঝড়ের সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে, প্রাণহানির ঝুঁকি এড়াতে ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার অনুরোধ জানায় সংস্থাটি।

এর আগে আরেকটি সতর্কবার্তায় দেশের তিন জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির বেশি ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

রোববার বিকেলেই গণমাধ্যমে পাঠানো সেই বার্তায় বলা হয়, দুপুর ৩টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর কিছু এলাকায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..