1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

সিরাজগঞ্জে যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত
যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে

অনলাইন ডেস্ক ,

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত কয়েক দিনে অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর মেঘাই পয়েন্টে পানি ৭৫ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বেড়েছে। এতে চরাঞ্চলের কৃষকরা উদ্বিগ্ন, বিশেষ করে শীতকালীন সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১.২০ মিটার, যা বিপৎসীমার ১.৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। কাজিপুর মেঘাই পয়েন্টে সমতল ১২.৮৬ মিটার, বিপৎসীমার ১.৯৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চরাঞ্চলের কৃষকরা জানান, একদিনে যমুনায় আড়াই ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের মাঠ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শীতকালীন সবজি ও অন্যান্য আবাদের ব্যাপক ক্ষতি হতে পারে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন জানান, উজানে ভারী বৃষ্টির কারণে পানি বেড়েছে। তবে বর্তমানে বন্যার আশঙ্কা নেই। আগামীকাল পর্যন্ত পানি বাড়তে পারে, এরপর এটি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..