মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
উত্তর বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে ঝড়, উপকূলে সতর্ক সংকেত!
অনলাইন ডেস্ক
সক্রিয় মৌসুমি বায়ুর তাণ্ডবে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, উপকূলজুড়ে বাড়ছে ঝুঁকি। বায়ু চাপের তীব্র তারতম্যের ফলে উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে ঝড়ো হাওয়ার দাপট—এমন আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক জরুরি সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে সংস্থাটি বলে জানায় গণমাধ্যম।
সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তায় বায়ু চাপের পার্থক্য আরও বেড়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তাল সাগরে নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।