সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
একখানা ক্লান্ত দূপুরে-
ঝিমিয়ে পরা সারা পৃথিবী জুড়ে,
যদি এক পশলা
নির্মল বাতাস বহে-
আমার আজ্ঞায়,
তবে-
আমি আরও 'ছ' টি গ্যালাক্সি
কিনে নিতে হেলা করব না-
আরও আরও আজ্ঞা বহায়ে দেব
সারা গ্যালাক্সির হাওয়ায়।
শুধু ঐ মূর্হূতের একটু হাওয়া -
যদি আমার কথা শুনে-
তবে-
আমি রচনা করব -
আরও 'শ' খানেক ছায়াপথ।
ঐ একটু বাতাসের জন্য
একটি ছায়াপথ বড্ড ছোট,
সে খেলিতে পারে না-
উড়িতে পারে না-
গাহিতে পারে না-
তাহার গান।
বাতাস যদি আমার বার্তা বুঝে,
তবে,মানুষগুলো কেন নয়!
তারাও হয়তো বুঝে।
আমার কন্ঠের স্বর যদি-
সারা ছায়াপথে
ধ্বনিত-প্রতিধ্বনিত হয়,
তবুও- ঐ মানুষ বেটার
চক্ষু হতে ঝড়িয়া পরে না-
একটি ফুলও।
আমার একটি নিশ্বাস বায়ুতে-
সারা দেহের রক্ত মিশে গিয়ে-
যদি সমস্ত বাতাস লাল করে দেয়,
এবং-
এই লাল হতে যদি আরও আরও
বাতাসের উৎপত্তি হতে পারে,
সারা উদ্ভিদকুল উন্মত্ত হয়ে-
যদি আরও আরও সবুজ -
মিশিয়ে দিতে পারে -
এই উন্মুক্ত বাতাসে,
তবে-
কেন আমার স্বর দূর্বল হয়-
ঐ ক্ষুদ্র কর্ণ গহ্বরে।