মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সিলেটে ঝড়ের হুঁশিয়ারি! ৬০ কিমি বেগে ধেয়ে আসছে বজ্রসহ ঝড়
সিলেট অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝড়বৃষ্টি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (০২ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেটের আকাশ কালো করে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।
সতর্কতা হিসেবে এসব এলাকায় ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, সারাদেশে আবহাওয়া সামান্য মেঘলা থাকতে পারে, তবে শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।