1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জিয়া পরিবারের কল্যাণ কামনায় বগুড়ায় রিকশাচালক ও এতিমদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

জিয়া পরিবারের কল্যাণ কামনায় বগুড়ায় রিকশাচালক ও এতিমদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পঠিত
ঈদ সামগ্রী বিতরণ

তারেক রহমানের বেকসুর খালাস উদযাপনে বগুড়ায় এতিম ও রিকশাচালকদের ঈদ উপহার!

বগুড়া জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতের মাধ্যমে সকল মামলায় বেকসুর খালাস পাওয়ায় এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় নদগ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে রবিবার বিকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের নগদ অর্থ ও রিকশা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঈদ সামগ্রী বিতরণকালে ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা কর্মসূচী দিয়েছেন, সেই কর্মসূচীর বাস্তবায়নে মাধ্যমে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বাংলাদেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন আপনারা সবাই খালেদা জিয়া ও জিয়া পরিবারের কল্যাণের জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, হাসানুজ্জামান পলাশ, আক্তারুজ্জামান সজীব, সাইমুম ইসলাম, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, নূর মোহাম্মদ রাঙ্গা, জেলা ছাত্রদল নেতা অভি, সৈয়দ নাহিদ, সাব্বির প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..