শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
অল্প বয়সেই বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাজিমাত! কিশোর রাকিব ভূঁইয়া পেল অবিশ্বাস্য স্বীকৃতি ও পুরস্কার, যা বদলে দেবে তার ভবিষ্যৎ
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
অসাধারণ মেধা, এক অনন্য স্বীকৃতি! উপজেলার কিশোর রোবোটিক বালক মোঃ রাকিব ভূঁইয়া তার প্রতিভা ও উদ্ভাবনী দক্ষতায় সবাইকে চমকে দিয়েছেন। তার অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান তার দপ্তরে এক বিশেষ আয়োজনে তাকে সম্মাননা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাকিবের হাতে তুলে দেওয়া হয় অত্যাধুনিক থ্রিডি প্রিন্টার ও ডিজিটাল ম্যাগট্যাব, যার মূল্য এক লাখ পনেরো হাজার টাকা। শুধু তাই নয়, এনজিও সমন্বয় ফোরামের পক্ষ থেকেও তাকে নগদ ২২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়, যা তার ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কাজে অনুপ্রেরণা যোগাবে।
এই বিশেষ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম, সহকারী প্রোগ্রামার অজয় পাল, পিআইও শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য শেখ আব্দুল সালাম, এনজিও ফোরামের প্রতিনিধি মারিয়া আক্তার মেরি, ফৌজিয়া জেসমিন রিনা, বাবুল আক্তারসহ আরও অনেকে।
রাকিব ভূঁইয়া অল্প বয়সেই রোবোটিক্স ও প্রযুক্তির জগতে অসাধারণ প্রতিভার সাক্ষর রেখেছেন। তার প্রতিভা বিকাশে এমন স্বীকৃতি ও সহায়তা নিঃসন্দেহে তাকে আরও বড় কিছু করার অনুপ্রেরণা দেবে।