শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় চালক নিহত, আহত তিনজন! টাঙ্গাইলের মহাসড়কে তীব্র যানজট
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভয়াবহ দুর্ঘটনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের হাতিয়া নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে নিহতের পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, ভোরে উত্তরাঞ্চল থেকে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে আসা চালবাহী অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে চালক ও সহকারীসহ তিনজন আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।